মালিতে বাসে বিস্ফোরণে ১১ জনের প্রানহানী
পশ্চিম আফ্রিকার মালিতে একটি বাসে এক্সপ্লোসিভ ডিভাইসে আঘাত লেগে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার মালির মধ্যাঞ্চলে এ এ বিস্ফোরণ ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে মোপ্তি এলাকার বান্দিয়াগাড়া ও গৌন্ডকা সংযুক্ত সড়কে এ ঘটনা ঘটে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সক্রিয়তার কেন্দ্রস্থল এই অঞ্চলটি। নিহতরা সবাই বেসামরিক লোক
এক দশকেরও বেশি সময় ধরে, মালি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে লড়াই করছে। যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়।
মাইন ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিদ্রোহীদের পছন্দের একটি অস্ত্র। মালিতে জাতিসংঘের মিশন এর একটি প্রতিবেদনে দেখা গেছে যে, মাইন এবং আইইডি বিস্ফোরণে ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত ৭২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুনঃ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের ২০ সেনা নিহত






কঙ্গোতে ১২ জনকে শিরশ্ছেদ করেছে জঙ্গিরা - tathyasangjog
October 14, 2022[…] […]