ব্যবসা-বাণিজ্য

১৩৭ পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বাংলাদেশকে সৌদি বাণিজ্যমন্ত্রীর সহায়তার আশ্বাস

১৩৭ পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বাংলাদেশকে সৌদি বাণিজ্যমন্ত্রীর সহায়তার আশ্বাস

বাংলাদেশ থেকে সৌদি আরবে ১৩৭টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়ে আশ্বাস দিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি।

বুধবার  রিয়াদে তার কার্যালয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।

মহামারি কাটিয়ে উঠে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে সৌদি বাণিজ্যমন্ত্রী জানান, এটা বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, ভাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। এ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ থেকে সৌদি আরবে ১৩৭টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়ে মন্ত্রীর সহায়তা কামনা করেন। মন্ত্রী এ বিষয়ে কার্যকরী সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের মাছ, হালাল মাংস, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, ইলেক্ট্রনিকস ও সিরামিক পণ্যের মতো অগ্রসর বিভিন্ন খাতের কথা উল্লেখ করে সৌদি আরবে এ সব পণ্য আমদানি বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ ‘বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে সরাসরি চলবে বিমান’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার