কন্ঠস্বরেই শনাক্ত হবে কঠিন রোগ
খুব সহজেই শুধুমাত্র মানুষের গলার আওয়াজ দিয়ে কঠিন রোগ শনাক্ত করার প্রক্সুক্তি নিয়ে আসছে গবেষকরা। অর্থাৎ আর আপনাকে ক্লিনিকে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে না; শুধুমাত্র একটি যন্ত্রের সামনে গিয়ে আপনাকে একটু কথা বলতে হবে কিংবা চিৎকার করতে হবে।
তথ্য অনুযায়ী এ প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জোরকদমে কাজে করছেন একদল বিজ্ঞানী। কোনো রোগে আক্রান্ত হওয়ার সময় রোগীর কণ্ঠস্বর কেমন হয় তার একটি তথ্য বিজ্ঞানীরা তৈরি করছেন। তার ভিত্তিতে ডেটা চার্ট তৈরি করা হবে।
আরও পড়ুনঃ এই অভ্যাসগুলো মেনে চললে ভাল থাকবে কিডনি
এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ রোগ থেকে ক্যানসার পর্যন্ত নানান রোগ সহজেই শনাক্ত করা যাবে। এর ফলে অনেকটা সময় বাঁচবে এবং রোগীরা উপকৃত হবেন। অনেক সময় রিপোর্ট দেরিতে আসায় সঠিক সময় চিকিৎসা করা যায় না। ফলে চিকিৎসকরাও দ্রুত সঠিক রোগ অনুযায়ী চিকিৎসা করতে পারবেন।
বর্তমানে হাসপাতাল গুলিতে রক্তের নমুনা রিপোর্ট আসতে প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় লাগিয়ে দেয়। তবে ভয়েস স্যাম্পেলিংয়ের ক্ষেত্রে এই সময় অনেকটা কমবে। এক্ষেত্রে নমুনা সংগ্রহের পদ্ধতিও অনেক সহজ। যদিও চূড়ান্ত রূপে এখনো পর্যন্ত এই প্রযুক্তি সামনে আসেনি। এটি নিয়ে এখনো পরীক্ষা চলছে।





