ভারতে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু
ভারতের উত্তরাখন্ড রাজ্যের মাউন্ট দ্রোউপদী কা ডান্ডা-২ পর্বতশৃঙ্গে তুষারধসে ১০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম কর্মকর্তাদের বরাত দিয়ে একথা জানায়।
এ বিষয়ে এনআইএম-এর প্রিন্সিপাল কর্নেল অমিত বিষ্ট জানান, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর ৩৪ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহী ও সাতজন প্রশিক্ষকের একটি দল ফেরার সময় এক তুষারধসের কবলে পড়ে। দশটি লাশ দেখা গেছে, তার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন’
উত্তরকাশী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল জানান, এখনও পর্যন্ত আটকে পড়াদের মধ্যে আটজনকে তাদের দলের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করেছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং এনআইএম-এর পর্বতারোহীদের একটি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে ফোনে কথা বলেছেন এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন।






ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ১৫ - tathyasangjog
October 4, 2022[…] আরও পড়ুনঃ ভারতে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু […]
ভারতের উত্তরাখন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ - tathyasangjog
October 4, 2022[…] […]