জাতীয়

‘তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন’

'তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন'

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তাইওয়ানে এখনই হামলা করবে না চীন। রোববার তিনি বলেন, তাইওয়ানে এখনই চীনের হামলার সম্ভাবনা দেখছেন না তিনি। তবে তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা চালিয়ে সেখানে নিউ নরমাল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বেইজিং।

গতকাল রোববার সংবাদমাধ্যম সিএনএন-এ সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একথা বলেন।

তার ভাষায়, আমরা যা দেখতে পাচ্ছি তা হলো- চীন (তাইওয়ানের চারপাশে) একটি নতুন স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠা করতে এগিয়ে চলেছে। সেখানে তাদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে-আমরা তাদের বিমানকে তাইওয়ান প্রণালীর বেশ কয়েকটি লাইন অতিক্রম করতে দেখেছি। সময়ের সাথে সাথে সেই সংখ্যা বেড়েই চলেছে। তাইওয়ানের আশপাশে চীনের ভূখন্ড এবং জলসীমায় আমরা চীনের বর্ধিত কার্যকলাপ দেখছি।

অবশ্য চীনের মহড়া ও সামরিক কর্মকান্ডের জবাবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াত অব্যাহত রেখে মহড়ার প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং একটি কানাডিয়ান ফ্রিগেট গত ২০ সেপ্টেম্বর তাইওয়ান প্রণালী দিয়ে ট্রানজিট করে।

গত আগস্টে পেলোসির তাইওয়ান সফরের প্রতিশোধ হিসেবে সিনিয়র-স্তরের সামরিক কমান্ডারদের মধ্যে সংলাপসহ বেশ কয়েকটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা বন্ধ করে দেয় চীন। তবে যুক্তরাষ্ট্র চীনের সাথে সামরিক যোগাযোগের চ্যানেলগুলো পুনরায় খোলার জন্য কাজ করছে বলে জানিয়েছেন লয়েড অস্টিন। বেইজিং-ওয়াশিংটনের মধ্যে সামরিক যোগাযোগ উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী।

অস্টিন বলেছেন, তিনি ফোনে এবং ব্যক্তিগতভাবে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংঘের সাথেও এ বিষয়ে যোগাযোগ করেছেন। এসময় চীনা মন্ত্রী উন্মুক্ত যোগাযোগ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে একমত হয়েছেন বলে দাবি করেন তিনি।

রিপোর্টার

About Author

4 Comments

  1. ইরানে বিক্ষোভে অন্তত ৯২ জন নিহত: মানবাধিকার গ্রুপ - tathyasangjog

    October 3, 2022

    […] আরও পড়ুনঃ ‘তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন’ […]

  2. চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার পেলেন সুভান্তে প্যাবো - tathyasangjog

    October 3, 2022

    […] আরও পড়ুনঃ ‘তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন’ […]

  3. ওয়ালটনে চাকরির সুযোগ - tathyasangjog

    October 3, 2022

    […] আরও পড়ুনঃ ‘তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন’ […]

  4. ভারতে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু - tathyasangjog

    October 3, 2022

    […] আরও পড়ুনঃ ‘তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন’ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র