জাতীয়

রংপুরে ভাবির বিরুদ্ধে দেবরকে পিটিয়ে হত্যার অভিযোগ

পিটিয়ে হত্যা

রংপুরের পীরগাছায় ভাবির বিরুদ্ধে দেবর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । উপজেলার কৈকুড়ি মিঠাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ভাবি ও রতনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, রওশন মিয়ার সঙ্গে দুই বছর আগে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। গত বৃস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রওশন এক তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং বিয়ে করবেন বলে জানান। তখন ভাবি আরিফা আক্তার (২৮) ও স্বজনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ওই তরুণী পালিয়ে যান। ওই রাতেই রওশন মিয়া বিষপান করেন।

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো। সেখানে চিকিৎসা নিয়ে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে ওই ইউনিয়নের মোংলাকুটি গ্রামে বোনের বাড়িতে গিয়ে ওঠেন রওশন।

শনিবার বেলা ১১টার দিকে রওশন নিজ বাড়ি মিঠাপাড়া গ্রামে যান। এসময় ভাবি আরিফা আক্তার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রওশন মারা যান।

আরও পড়ুন: চট্টগ্রামে এনাম উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র