ভারতের প্রথম অল-হাইড্রোজেন ইলেকট্রিক যানের বিশেষত্ব জানেন?
ভারতের প্রথম অল-হাইড্রোজেন ইলেকট্রিক ভেহিকল নিয়ে এল টয়োটা। সংস্থার সেই লেটেস্ট গাড়িটির নাম টয়োটা মিরাই। এটি আসল টয়োটার একটি পাইলট প্রজেক্ট। ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজির সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই অল-হাইড্রোজেন ইলেকট্রিক ভেহিকল মিরাই নিয়ে এসেছে টয়োটা। সারা বিশ্বে খুবই অল্প সংখ্যক হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল বা এফসিইভি রয়েছে, যাদের মধ্যে অন্যতম এই টয়োটা মিরাই। গাড়িটি সম্পূর্ণ ভাবে হাইড্রোজেন জেনারেটেড ইলেকট্রিসিটি দ্বারা চালিত হবে।
দ্বিতীয় প্রজন্মের এই ইলেকট্রিক ভেহিকল তৈরি করা হচ্ছে কর্ণাটকে টয়োটার প্ল্যান্টে। গ্লোবালি টয়োটা মিরাই গাড়িটির এক ঝলক দেখানো হয়েছিল গত বছরেই। সিঙ্গেল ট্যাঙ্ক পরিপূর্ণ হলেই এই গাড়িটি ৬৪৬ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। পুনরায় ফুয়েল দ্বারা পরিপূর্ণ হতে টয়োটা মিরাই সময় নেবে মাত্র ৫ মিনিট।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি
এই পাইলট প্রকল্পটি দেশের যানবাহন বহরের ক্ষেত্রে সবুজ এবং পরিষ্কার জ্বালানি সমাধানের প্রচারের জন্য ভারত সরকারের প্রচেষ্টার একটি অংশ হিসেবে নিয়ে আসা হয়েছে। টয়োটা মিরাই গাড়িতে রয়েছে হাই-প্রেসার হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক এবং একটি ইলেকট্রিক মোটর। গাড়িটির পাওয়ারট্রেন হাইড্রোজেনকে মূলত জল ও অক্সিজেনে ভেঙে তা থেকে শক্তি উৎপন্ন করে। প্রচলিত আইসিই-র সম্পূর্ণ বিপরীতে গিয়ে একটি হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ারট্রেন টেলপাইপ থেকে জল নির্গত করে।





