বৃদ্ধি পাচ্ছে ব্যাংকিং ট্রোজান
গত কয়েক বছরে ব্যাংকিং ট্রোজান বিশাল ভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ব্যাঙ্কিং ট্রোজানের বাড়বাড়ন্ত বেড়েছে আরও কয়েকগুণ। যেহেতু করোনা আগমনের পর থেকে আমাদের প্রায় সবকাজেই ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হয়, তাই ডিজিটাল প্রতারকদের কাছে সুবর্ণ সুযোগ চলে আসে মানু্ষকে ঠকিয়ে টাকা চুরি করার।
এই সুযোগে সাইবার ক্রিমিনালরা সাধারণ মানুষের ডিভাইসে বিভিন্ন ধরনের শক্তিশালী ট্রোজান ব্যবহার করে তাদের সমস্ত পার্সোনাল ডিটেইলস হাতিয়ে নেয়।
আরও পড়ুনঃ টয়োটার এই গাড়িগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি
যারা জানেন না ট্রোজান কি জিনিস, ট্রোজান হল এক ধরনের কোড বা সফটওয়্যার, যেটি দেখতে বৈধ (legit) মনে হলেও এই কোড বা সফটওয়্যার গ্রাহকদের স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপের কন্ট্রোল নিয়ে নিতে পারে। এই কোডগুলি বানানোই হয়েছে ডেটা চুরি, নষ্ট ও বিপর্যস্ত করার জন্য।
স্মার্টফোনের ক্ষেত্রে এটি একটি অ্যাপ যা চুপচাপ নিজেদের কাজ চালিয়ে যায় এবং ডিভাইসের সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে নেয়। রাশিয়া এর সাইবার সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কাই জানায়, ২০২১ সালে মোট ৯৭ হাজার নতুন মোবাইল ব্যাঙ্কিং ট্রোজান আবিষ্কার হয়।





