খেলা

তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জিতে ব্রাজিলের গোল উৎসব

ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পার্ক দেস প্রিন্সেসে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এর আগে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে তিতের দল।

ম্যাচে জোড়া গোল করেন রাফিনহা। বাকি দুই গোল রিচার্লিসন ও নেইমারের। তিউনিসিয়ার হয়ে একটি গোল শোধ করেন মুনতাসার তালবি। শেষ ভাগে তিউনিসীয়দের কফিনে পঞ্চম ও শেষ পেরেক ঠুকে দেন পেদ্রি।

এর আগে ১৯৭৩ সালের একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও তিউনিসিয়া। সেই প্রীতি ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিলিয়ানরা। এবারের ব্যবধান হলো আরও বড়।

আরও পড়ুন : পর পর ২ ম্যাচে মেসির জোড়া গোল

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষের রক্ষণ তটস্থ করে রাখেন নেইমার-রাফিনহারা। সেই আক্রমণের তোড়েই একাদশ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। কাসেমিরোর থ্রো বলে বক্সের সামনে থেকে হেড নেন রাফিনহা। বল সোজা পোস্টের মাঝ বরাবর আঘাত হানে।

১৮তম মিনিটে দারুণ এক হেডে ব্রাজিলের জাল কাঁপান তিউনিসিয়া তালবি। এর এক মিনিট পরেই রাফিনহার থ্রো পাসে বল পেয়ে ডান পায়ের শটে ফের ব্রাজিলকে লিড এনে দেন রিচার্লিসন।

নেইমার গোলটি করেন পেনাল্টি থেকে। প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন কাসেমিরো। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-১ করেন পিএসজি ফরোয়ার্ড।

৪০তম মিনিটে ব্যবধান আরও বড় হয় রাফিনহার দ্বিতীয় গোলে। ৭৪তম মিনিটে ডান পায়ের জোরালো শটে তিউনিসিয়া গোলকিপারকে পরাস্ত করতে সক্ষম হন পেদ্রো। দ্বিতীয়ার্ধে অবশ্য ব্রাজিলের আক্রমণ কিছুটা ঝিমিয়ে পড়লেও তিউনিসিয়া কোনো জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।

আরও পড়ুন: ‘এমবামিং’, বর্তমানে যেভাবে সংরক্ষণ করা হয় মরদেহ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর