জাতীয় ফিচার

পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় ৬১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৯

নৌকাডুবি

পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬১ জনের লাশ, নিখোঁজ রয়েছেন ১৯ জন।

মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মারেয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ সেপ্টম্বর (রোববার) দেড়টার দিকে জেলার বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় লাশ উদ্ধার হওয়া ১১ জন হলেন-

শৈলবালা (৫১), সনেকা রানী (৫৫), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মণ (৩২), মহেন চন্দ্র (৩০), ভূমিকা রায় পূজা (১৫), আঁখি রানী (১৫), সুমি রানী (৩৮), পলাশ চন্দ্র (১৫), ধৃতি রানী (১০) ও সজিব রায় (১০)।

এর আগে ২৬ সেপ্টেম্বের (সোমবার) রাত ১০টা পর্যন্ত ৫০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছিল পঞ্চগড় জেলা প্রশাসন।

তৃতীয় দিনে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল। নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়।

আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র