মহালয়া দিয়ে শুরু হলো দুর্গোৎসবের ক্ষন গণনা
শারদীয় দুর্গোৎসবের ক্ষন গননা শুরু হয়েছে আজ। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া। আজ ভোর থেকেই শুরু হয়েছে দেবী পক্ষ। এদিন কৈলাশের শ্বশুরালয় থেকে সন্তানদের নিয়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। মন্দিরে মন্দিরে চন্ডি পাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আবাহন। চলে দেবীর চক্ষু দানের প্রস্তুতি।
আগামী ১ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। তবে মূলত আজ থেকেই পূজার্থীরা দুর্গাপূজার আগমনধ্বনি শুনা যাবে। দুর্গাপূজার সূচনার এই দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়েছে। আজ ভোর ৬টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আরও পড়ুনঃ পঞ্চগড়ে নৌকা ডুবিতে ১৬ জনের মৃত্যু
দেবী দুর্গার আগমনী উপলক্ষে দিনটি উদ্যাপন করতে ভোরে বনানী মাঠে দেবীবরণের আয়োজন করে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন। একই ভাবে রমনা কালী মন্দির এবং লোকনাখ বাবার আশ্রমেও মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । দেশেল বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করে এসব অনুষ্ঠান।





