জাতীয়

মা-বাবার সামনেই ট্রেনের নিচে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

মা-বাবার সামনেই ট্রেনের নিচে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ট্রেনে কাটা পড়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নিহত হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার অ্যাডভোকেট ইসহাক আলীর ছেলে।

হাসানুজ্জামান ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তাঁর বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।

আরও পড়ুনঃ বেনাপোলে ১ লাখ ৭০ হাজার ডলারসহ আটক ২

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমতিয়াজ কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। পুরি খাওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় তিনি ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসে ছিলেন। ঘটনার পর তাঁরা হতভম্ব হয়ে যান। এর পর থেকে তাঁরা কারও সঙ্গে কোনো কথা বলছেন না।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র