Uncategorized

দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ

করোনায় একদিনে ৫ মৃত্যু; শনাক্ত ৬১৪

দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৭৮ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

আরও পড়ুনঃ ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৭১ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৭৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান