ঘর পাচ্ছেন ফুটবলার রুপনা চাকমা
সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ, ২০২২ এর শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়ার রুপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙ্গামাটিতে একটি ঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। রুপনা চাকমা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছেন।
আরও পড়ুনঃ সাফের শিরোপা দেশের মানুষকে উৎসর্গ করলেন সাবিনারা
প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুপনা চাকমার জীর্ণ কুটিরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি এই নির্দেশ দেন।
কাঠমান্ডুতে গত সোমবার দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন বাংলাদেশের তারকা সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেন।






বেতন বাড়ছে সাফজয়ী নারী ফুটবলারদের - tathyasangjog
September 21, 2022[…] আরও পড়ুনঃ ঘর পাচ্ছেন ফুটবলার রুপনা চাকমা […]