করোনায় একদিনে ৫ মৃত্যু; শনাক্ত ৬১৪
দেশে গত এক দিনে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদিন শনাক্ত হয়েছে ছয়শর বেশি কোভিড রোগী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৫ জনের নমুনা। নতুন আক্রান্ত হয়েছেন ৬১৪ জন। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
আরও পড়ুনঃ নিরাপত্তা চেয়ে জাতিসংঘে চিঠি পাঠাল শূন্যরেখার রোহিঙ্গারা
সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।





