ঝটপট রান্না; চিংড়ি পোলাও
চিংড়ি মাছ ছোট বড় সকলের খুব পছন্দের। তবে শুধু চিংড়ি ভুনা বা ভাপে চিংড়ি না করে একটু অন্যরকমভাবে চিংড়ি রান্না করলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। আসুন দেখে নেই কীভাবে রান্না করবেন চিংড়ি পোলাও
শর্ষে চিংড়ির উপকরণ:
বাগদা চিংড়ি আধা কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, শর্ষেবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫টা, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি:
সসপ্যানে তেল দিতে হবে। তাতে পেঁয়াজ, লবণ দিয়ে চিংড়ি মাছ ভাজতে হবে। শর্ষেবাটা ও কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তুলে রাখুন।
পোলাওর উপকরণ:
পোলাওর চাল আধা কেজি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৪-৫টি, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, শর্ষের তেল প্রয়োজনমতো।
চাল ধুয়ে পানি ঝরান। সমপরিমাণ তেলে গরমমসলা, কাঁচা মরিচ, তেজপাতা ও চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। তারপর ৩-৪ কাপ গরম পানি ও লবণ দিয়ে কিছুক্ষণ নাড়ুন যেন চালের সব দিকে সমান তাপ পায়। প্রথম পাঁচ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে দমে রাখুন। ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। নামিয়ে সালাদ দিয়ে পরিবেশন করুন চিংড়ি পোলাও।






মাত্র একটি উপকরণে তৈরি করুন ‘পেঁয়াজের ফুল পাকোড়া’ - tathyasangjog
September 15, 2022[…] প্রণালি: প্রথমে পেঁয়াজটি ভালোমতো ধুয়ে মুছে শুকিয়ে নিন। তারপর পেঁয়াজের মাথার দিকটা একটু নিচু করে কাটুন। কিন্তু, খেয়াল রাখবেন গোড়ার দিকটা যেন কেটে না যায়। এবার পেঁয়াজের ওপরের আবরণটা ফেলে দিন। তারপর পেঁয়াজটি উপুড় করে রেখে ধারালো ছুড়ির মাথা দিয়ে কাটুন। যেন দেখতে ফুলের মতো লাগে। তারপর সামান্য লবণ দিয়ে ডিম ভালোমতো ফেটে নিয়ে আলাদা করে রাখুন। ময়দার মাঝে সব গুঁড়া মসলা ভালো মতো মিশিয়ে নিন। এবার কাটা পেঁয়াজটা হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ময়দায় মেখে নিন। তারপর ডিমের মধ্যে ডুবিয়ে নিন। ভালোমতো ডিম মাখানো হলে আবার ময়দার গুড়োতে ডুবিয়ে নিন। ময়দার গুড়া পেঁয়াজের ভাঁজে ভাঁজে ঢুকিয়ে দিন। ময়দা মাখানো হলে গরম তেলে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। টেবিল টিস্যুতে রেখে অতিরিক্ত তেল ঝড়িয়ে নিন। তারপর গরম গরম সসে ডুবিয়ে নিয়ে চেখে দেখুন মজার স্বাদের ‘ব্লুমিং ওনিয়ন’। […]