এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ড
আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার চুড়ান্ত সূচী প্রকাশ করেছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে ১৩ ডিসেম্বর। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর।
আরও পড়ুনঃ বিসিএস পরীক্ষাপদ্ধতি পরিবর্তন করছে পিএসসি
সূচিতে বলা হয়েছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা। দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।






এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ২০ লাখ শিক্ষার্থী - tathyasangjog
September 12, 2022[…] আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ… […]