জীবনযাপন

শুধু সর্ষে ইলিশ নয় স্বাদবদলে তৈরি করুন ভিন্ন স্বাদের সর্ষে চিংড়ি

শুধু ইলিশ মাছই নয় সর্ষে দিয়ে চিংড়ির স্বাদও অসাধারণ হয়। আর খুব সহজেই কম সময়ে ভাপে এই রান্নাটা করা যায়।

আসুন দেখে নেই সর্ষে চিংড়ি তৈরিতে কি কি লাগছে;

উপকরণ;
মাঝারি সাইজের চিংড়ি মাছ        ২৫টা
সর্ষে বাটা                                   দেড় টেবিল চামচ
পোস্ত                                         ২ টেবল চামচ
হলুদ                                          আধ চা চামচ
নারকেলের ঘন দুধ                       ৪ টেবিল চামচ
নারকেল কোরা                           ১ টেবল চামচ
কাঁচা মরিচ                                ২ টি  (কুচনো)
লবণ                                        স্বাদমত
একটা স্টিলের টিফিন বক্স

প্রণালি;
চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে, ভাল করে পরিষ্কার করে নিন। চাইলে মাথা ও লেজ রাখতে পারেন। রান্নায় স্বাদ বেশি হবে। চিংড়ি মাছে লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
সর্ষে ও পোস্ত আলাদা আলাদা করে বেটে নিয়ে দুটোকে এক সঙ্গে জলে গুলে পেস্ট তৈরি করে নিন। একটা বড় বাটিতে এই পেস্টের সঙ্গে সর্ষের তেল, নারকেলের দুধ, নারকেল কোরা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো ও নুন এক সঙ্গে মিশিয়ে নিন। একটু গ্রেভি রাখতে চাইলে এই মিশ্রণে পানি দিতে পারেন।
এ বার স্টিলের লাঞ্চ বক্সে প্রথমে চিংড়ি মাছ রাখুন। তার উপর পেস্টের মিশ্রণ দিন। ভাল করে মিশিয়ে নিন। লাঞ্চ বক্সের ঢাকনা বন্ধ করুন। প্রেশার কুকারের মধ্যে এই বক্স বসিয়ে দিন। খেয়াল রাখবেন লাঞ্চ বক্সের মুখ যেন ভাল করে সিল করা থাকে। এ বার প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে ঢাকনা বন্ধ করুন। ৫টা হুইসল পর্যন্ত স্টিম করুন। গরম ভাতের সঙ্গে জমিয়ে খান সর্ষে ভাপা চিংড়ি।

রিপোর্টার

About Author

2 Comments

  1. ঘরেই তৈরি করুন আপেলের জেলি - tathyasangjog

    September 9, 2022

    […] উপকরণ; আপেল ১০-১২ টি (মাঝারি) লেবু ১টি দারচিনি ২ ইঞ্চি ১ টুকরা চিনি ৪ কাপ কাঁচের বয়াম ২ টি […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের