জাতীয় ফিচার

এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল

ফের বাড়ল এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়। নতুন সময়সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরন করতে পারবে শিক্ষার্থীরা।

আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২–এর ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি, তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। আর ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র