ভিন্ন স্বাদের ড্রাগন ফলের কুলফি
বিদেশি ফল হলেও বেশ কয়েকবছর ধরে দেশের বাজারে স্থান করে নিয়েছে ড্রাগন ফল। ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড এবং বিটাসায়ানিন-এর মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ফল এটি। তবে অনেকসময় বাচ্চারা ফল খেতে চায়না। সেক্ষেত্রে ড্রাগন ফলের আইসক্রিম হতে পারে সহজ সমাধান।
উপকরণ:
ড্রাগন ফল ১ টি
গুঁড়া দুধ ১ কাপ
কনডেন্সড মিল্ক আধা কাপ
পানি ১ কাপ
ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
প্রণালি:
ফ্রেশ ক্রিম ছাড়া বাকি সব উপকরণ ড্রাগন ফলের রসের সঙ্গে মিলিয়ে চুলায় জ্বাল দিন। ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এর সঙ্গে ফ্রেশ ক্রিম মেশান। এবার কুলফি ডাইসে ঢেলে ঠান্ডা করুন। ডিপ ফ্রিজে কয়েক ঘণ্টা রাখুন। জমে গেলে কুলফি ডাইস থেকে বের করে পরিবেশন করুন।






বাসি ভাত দিয়ে তৈরি করুন তাওয়া পোলাও - tathyasangjog
September 2, 2022[…] উপকরণ: মাখন ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি ২টি আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি দেড় টি টমেটো কুচি ৪টি ধনেপাতা কুচি সামান্য পাও ভাজি মশলা ২ টেবিল চামচ লবণ স্বাদমত কাঁচা মরিচ কুচি ২টি পানি ১ টেবিল চামচ সিদ্ধ মটরশুঁটি ১ কাপ সিদ্ধ আলু কুচি ২টি ভাত ৩ কাপ […]