জাতীয়

মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর থাকতে হবে হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে

মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর থাকতে হবে হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে

এখন থেকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর থাকতে হবে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) মো. বেলাল হোসেনের স্বাক্ষরে পাঠানো এক আদেশে এ কথা বলা হয়েছে।

এ আদেশে বলা হয় ,”দেশের সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি ডিসপ্লে করতে হবে। নয়ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গত ২৯ অগাস্ট থেকে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদন ছাড়াই চিকিৎসা সেবা দেওয়ায় ৩১ অগাস্ট পর্যন্ত তিনদিনে সারাদেশে ৭০০ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, জরিমানা আদায় করা হয়েছে ১১ লাখ ৫ হাজার টাকা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র