ক্রিকেটার আল আমিন’র বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন স্ত্রী
বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী।
আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ইসরাত জাহান নামের এই নারী।
এ বিষয়ে ইসরাত জাহান বলেন, গত ২৫ আগস্ট আল আমিন তাঁকে মারধর করেন। এ জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটার আল আমিন হোসেন স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রীর দেওয়া অভিযোগের তদন্ত চলছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে মামলা হবে।’
তবে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দিয়েছেন আল আমিন হোসেন।






আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেন মুশফিক - tathyasangjog
September 1, 2022[…] প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। […]