বিনোদন

মুক্তি পাচ্ছে জয়ার ‘বিউটি সার্কাস’

মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘বিউটি সার্কাস’

দীর্ঘদিনের অপেক্ষার পর মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’।

সরকারি অনুদানপ্রাপ্ত মাহমুদ দিদারের পরিচালনায় ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং শুরু হয় ২০১৭ সালে।

অর্থ সংকটে সিনেমার কাজ অনেকদিন বন্ধ ছিল। এরপর প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম যুক্ত হলে সিনেমার কাজ শেষ করেন পরিচালক। মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রী জয়া আহসান।

অবশেষে আনকাট সেন্সর ছাড়পত্র পেল এই সিনেমাটি।

এ সম্পর্কে মাহমুদ দিদার বলেন, ‘ঈদের আগে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। সিনেমাটিকে আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে বোর্ড। শিগগিরই সিনেমাটি মুক্তি দেব। মুক্তির আগেই “বিউটি সার্কাস” নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। ২৩ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। আশা করছি, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক সিনেমাটি হলে গিয়ে দর্শক উপভোগ করবেন।’

সার্কাসের মালিক ও শিল্পী বিউটি এবং তার সার্কাস দলকে নিয়ে সিনেমার কাহিনী গড়ে উঠেছে।

এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েত, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের