জাতীয় ফিচার

কিলোমিটারে ভাড়া কমলো নৌযানের, সর্বনিম্ন ৩০

নৌযানের যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম কমায় যানবাহনের ভাড়া কমানোর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন এ ভাড়া কার্যকর হচ্ছে।

নৌযানের ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা করা হয়েছে। এখন প্রতি কিলোমিটারে এ ভাড়া তিন টাকা। এ ছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের উর্ধ্বগতির কারণে গত মাসে নৌযানে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল। ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩ টাকা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া রয়েছে ২ টাকা ৬০ পয়সা।

এর আগে বুধবার জ্বালানিতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানোর কথা জানায় সরকার।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র