অপরাধ দেশ সংযোগ ফিচার

মাদক মামলায় বিশেষ ট্রাইব্যুনাল, শিগগিরই সংসদে সংশোধনী বিল

মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করতে বিদ্যমান আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী দুই-একদিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইন সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘অবৈধ মাদক পাচার ও অপব্যবহারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক মামলার বিচার প্রক্রিয়ায় গতি আনতে বিদ্যমান আমলী আদালতের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। তবে কেবল আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়; এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে দেশে অপরাধের হার বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।

সালাহউদ্দিন আহমদ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের আর্থিক কর্মকাণ্ডও নজরদারির আওতায় আনা হয়েছে। এরই অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন পর্যন্ত মাদক সংশ্লিষ্ট ৯টি মানিলন্ডারিং মামলা দায়ের করেছে।

প্রতিবেদক

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার