জাতীয় ফিচার

দীপু হত্যায় জড়িতদের বিচারের আশ্বাস শিক্ষা উপদেষ্টার

ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে বিচারের আশ্বাস দিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। কোনো চাপের কাছে নতি স্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তারাকান্দায় নিহত দীপুর পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।’

শোকসন্তপ্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, ‘দীপু হত্যায় যারা দায়ী তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।’

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় কর্মরত ছিলেন। বিক্ষুব্ধ জনতা কারখানার সামনে জড়ো হলে তাঁকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। রাত ৯টার দিকে কারখানা থেকে বের করে দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা তাঁকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত দীপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি ওই কারখানায় কর্মরত ছিলেন।

ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্ত চলছে এবং আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।

এই নৃশংস ঘটনা দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে। বিভিন্ন সংগঠন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উপদেষ্টার এই সফরকে সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহানুভূতি ও সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র