জাতীয় ফিচার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে তারা এড়িয়ে গেল সেমিতে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান, আর ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার (৪৯) ও রিফাত বেগ (৩৬) ৮৪ রানের জুটি গড়েন। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ২৯, কালাম সিদ্দিকি ৩২ এবং ফরিদ হাসান ২৯ রান করে দলকে লড়াকু স্কোর এনে দেন। শ্রীলঙ্কার কাভিজা গামাগে ৪ উইকেট নিলেও বাংলাদেশ ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই নিয়মিত উইকেট হারায়। দিমান্থা মাহাভিথানা ১৩, ভিরান চামুদিথা ১২, কিথমা ভিথানাপাথিরানা ০ এবং অধিনায়ক ভিমাথ দিনসারা ১৭ রানে আউট হন। চামিকা হিনাতিগালা ৪১ এবং আধাম হিলমি ৩৯ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, কিন্তু বাংলাদেশের বোলাররা দারুণ নিয়ন্ত্রণ দেখান। ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ৩টি করে উইকেট নেন। শ্রীলঙ্কা ৪৯.১ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায়।

এই জয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শ্রীলঙ্কা হয় রানার্সআপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের যাত্রা এখনো অব্যাহত। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় তরুণ টাইগাররা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র