অর্থ-বাণিজ্য ফিচার

সোনার দামে রেকর্ড মূল্যবৃদ্ধির পর স্বস্তি

খাঁটি সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৭ অক্টোবর) বাজুস এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই মূল্যহ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সর্বশেষ মূল্য হ্রাসের ফলে, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এর আগে রোববার ঘোষণা দিয়ে কার্যকর হওয়া দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

এছাড়াও, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৫৫৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।

এই নিয়ে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম মোট ১৩ হাজার ৯৯ টাকা কমল। এর আগে রোববার (২৭ অক্টোবর) ঘোষণা দিয়ে ১ হাজার ৩৯ টাকা কমানো হয় এবং তারও আগে ২৪ অক্টোবর ভরিতে দাম কমানো হয়েছিল ৮ হাজার ৩৮৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২২৪ টাকা কমিয়ে ৪ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার