জাতীয় ফিচার

“বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হবে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করা হবে। যে জাতি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ থাকে, সেই জাতি কখনো পরাজিত হয় না।’

তিনি আরও বলেন, ‘অতীতে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি-নৈতিকতাহীন কোনো জাতি শক্তিশালী হিসেবে স্বীকৃতি পায় না।’

তিনি যোগ করেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ও অত্যাচার বন্ধ করা সম্ভব হবে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র