ফিচার বিনোদন

সালমান শাহ হত্যা মামলা: সামিরাসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দেশত্যাগ রোধে পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে সালমান শাহর হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। এজাহারে ১১ জনকে নামধারী আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়েছে।

তিনি জানান, ১১ আসামির অবস্থান শনাক্তে তদন্ত চলছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে অবস্থানরত আসামিদের খুঁজে বের করতে মোবাইল ট্র্যাকিংসহ তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আসামিদের দেশত্যাগ ঠেকাতে তাদের নাম ও তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

গোলাম ফারুক আরও বলেন, মামলার তদন্তে কোনো চাপ নেই। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গত ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী তার মামা আলমগীর কুমকুম।

এজাহারে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের। মোট ১১ জন নামধারী আসামি ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শুরু হয়, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবে বিবেচিত হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে দাবি করে, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং দাবি করে আসছেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার