জাতীয় ফিচার

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি: জুলাই সনদে ঐক্যের আহ্বান ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবারও নিশ্চিত করেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ‘এটি কেবল কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনকে উৎসবমুখর করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। জুলাই সনদের এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে আমরা কোনো আপস করব না।’ তিনি সবাইকে নির্বাচন সুষ্ঠু করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের দীর্ঘ আলোচনার ফল জুলাই সনদ। আপনারা গভীর চিন্তাভাবনার মাধ্যমে এই সনদকে চূড়ান্ত রূপ দিয়েছেন। এর মাধ্যমে আপনারা ইতিহাসের অংশ হয়ে গেছেন। হয়তো প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে আপনারা এর গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না।’

জুলাই সনদের কপি সবার কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি যতদিন আছি, আপনাদের তৈরি এই দলিল সংরক্ষণ ও প্রচার করব। সবার কাছে এর কপি পৌঁছে দেব, যাতে আপনারা সকলেই এই সনদের বিষয়গুলো বুঝতে পারেন এবং কোন বিষয়ে ঐকমত্য হয়েছে তা জানতে পারেন। এটি সবার কাছে ছড়িয়ে দিতে হবে, যেন স্পষ্ট ধারণা তৈরি হয়।’

জুলাই সনদে গৃহীত সিদ্ধান্তগুলো দৈনন্দিন ও রাজনৈতিক জীবনে চর্চার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এর আগে, কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সভাপতিত্ব করেন তিনি নিজেই।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। তবে সনদে সংস্কার বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ নেই। পরবর্তীতে কমিশন এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে সুপারিশ পাঠাবে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র