দেশে সংস্কারের কাজ এখনো শেষ হয়নি: ড. আসিফ নজরুল
দেশে সংস্কারের কাজ এখনো শেষ হয়নি, তাই অন্তর্বর্তী সরকার থাকাকালীন সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে দেশের প্রথম ‘ই-বেইলবন্ড’ প্রবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক, উচ্চ আদালতের সংস্কার ছাড়া বিচারপ্রার্থীরা পূর্ণ সুফল পাবেন না। তাই উচ্চ আদালতেও সংস্কার প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘উচ্চ আদালতের বিচারকরা প্রায়ই নিম্ন আদালতের তদন্তে গিয়ে আনন্দ উপভোগ করেন।’
ন্যায়বিচারকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে ‘ই-বেইলবন্ড’ প্রবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচার ব্যবস্থায় দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবং প্রচলিত জামিন প্রক্রিয়ায় বিচারপ্রার্থীদের দুর্দশা লাঘব করতে সরকার এই ডিজিটাল বেইলবন্ড পদ্ধতি চালু করেছে। এটি আসামি, বিচারপ্রার্থী, আদালত, আইনজীবী ও কারা প্রশাসনের সময় ও খরচ কমাবে। জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে। ফলে জামিনপ্রাপ্তরা দ্রুত কারাগার থেকে মুক্তি পাবেন। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে।’
আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে এই ডিজিটাল ব্যবস্থা সম্প্রসারিত হবে বলেও জানান ড. আসিফ নজরুল।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক ও টেলিযোগাযোগ (আইসিটি) উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ‘ই-বেইলবন্ডে ব্যবহৃত কিউআর কোডে জালিয়াতি রোধে আমার মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া সাইবার সুরক্ষা আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং ব্যক্তিগত উপাত্ত ব্যবস্থাপনা আইন কেবিনেটে অনুমোদিত হয়েছে। এর মধ্যে দুটি আইন গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই আইনগুলো কার্যকর হলে আন্তঃমন্ত্রণালয়ের তথ্য আদান-প্রদান আরও সুষ্ঠু ও সহজ হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা





