জাতীয় ফিচার

‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসানের বিদায়

বাংলা কিশোর সাহিত্যের জনপ্রিয় ‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা ও প্রখ্যাত অনুবাদক রকিব হাসান আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এই কিংবদন্তি লেখকের বয়স হয়েছিল ৭৫ বছর।

তার বড় ছেলে রাহিদ হাসান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রকিব হাসান গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।

রাহিদ হাসান আরও জানান, সপ্তাহে দুদিন নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তার বাবাকে। বুধবার ডায়ালাইসিসের সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় এই প্রিয় লেখক চিরবিদায় নেন।

কুমিল্লায় ১৯৫০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে তার শৈশব কাটে ফেনীতে। পড়াশোনা শেষে তিনি লেখালেখির প্রতি আকৃষ্ট হন। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে।

স্বনামে তার প্রথম কাজ ছিল ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’র অনুবাদ। কিশোরদের জন্য বই লিখে ও অনুবাদ করে তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এশার নামাজের পর শাহজাহানপুর কবরস্থানে রকিব হাসানের মরদেহ দাফন করা হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র