জাতীয় ফিচার

গভীর সমুদ্রে মৎস্য ও ফল রফতানি বাড়াতে এফএও’র সহায়তার আশ্বাস

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন এবং কৃষিজাত পণ্য, বিশেষ করে ফল রফতানি বৃদ্ধিতে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার (রোম সময়) ইতালির রোমে এফএও’র সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

এফএও’র ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ওয়ার্ল্ড ফুড ফোরাম উপলক্ষে রোমে অনুষ্ঠিত এই বৈঠকে ড. কু অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তার অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশকে ‘উচ্চ সাফল্য অর্জনকারী দেশ’ হিসেবে উল্লেখ করে ড. কু বলেন, এফএও প্রযুক্তিগত সহায়তা, উদ্ভাবন এবং দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পাশে থাকব এবং সহযোগিতা চালিয়ে যাব।’

প্রধান উপদেষ্টা ইউনূস এফএও’র দীর্ঘদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনটি নতুন ক্ষেত্রে সহায়তা চান: গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানি বাড়াতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের উন্নয়ন, এবং ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা শক্তিশালী করা, যার মধ্যে সাশ্রয়ী ও বহনযোগ্য কোল্ড স্টোরেজ ব্যবস্থা স্থাপন অন্তর্ভুক্ত।

ইউনূস বলেন, ‘আমাদের বিশাল সমুদ্র রয়েছে, কিন্তু আমরা এখনো অগভীর জলেই মাছ ধরছি। আমরা কখনোই আমাদের সামুদ্রিক সম্পদের পূর্ণ ব্যবহার করতে পারিনি। বিদেশি ট্রলারগুলো আমাদের জলসীমায় মাছ ধরছে, কিন্তু আমরা এখনো পর্যাপ্তভাবে প্রস্তুত নই।’

জবাবে ড. কু পরামর্শ দেন, বাংলাদেশ চীনের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে গভীর সমুদ্রের মাছের মজুদ নির্ণয় ও টেকসই আহরণ কৌশল প্রণয়নে সহযোগিতা নিতে পারে।

বাংলাদেশের ফল রফতানির বিরাট সম্ভাবনার কথা উল্লেখ করে ইউনূস বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি ছোট কৃষকদের ফসল সংগ্রহোত্তর ক্ষতি কমাতে মোবাইল কোল্ড স্টোরেজ নকশার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ড. কু বলেন, উচ্চমূল্যের নগদ ফল উৎপাদন কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ১৯৮০-এর দশকে জাপানে ফল রফতানির মাধ্যমে চীন কৃষি খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছিল।

আগামী দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার লাভের ২০ বছর পূর্ণ হবে। তিনি বলেন, ‘আমরা এটি উদযাপন করব,’—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র