জাতীয় ফিচার

শিক্ষাখাতে সময়োপযোগী সংস্কারের আহ্বান: ড. চৌধুরী রফিকুল আবরার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষাখাতের সংস্কারে শুধু আলোচনা নয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেন্টার অন বাজেট এন্ড পলিসির উদ্যোগে আয়োজিত এই সভার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ড. রফিকুল আবরার বলেন, “শিক্ষা কমিশন গঠনই সব সমস্যার সমাধান নয়। আমাদের সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। দায়বদ্ধতার অভাব ও পরিকল্পনার ঘাটতি আমাদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।” তিনি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং বাংলায় উচ্চশিক্ষার জন্য বিদেশি বই অনুবাদের উপর জোর দিয়ে বলেন, “গুণগত শিক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে।”

উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, “জাতীয় বাজেট আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। এবারের বাজেটে শিক্ষা, বিজ্ঞান, কারিগরি শিক্ষা এবং কর্মসংস্থানে কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই খাতগুলোতে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।” তিনি এই সংলাপ নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র