জাতীয় ফিচার

ঢাকাকে সবুজ নগরীতে রূপান্তর: ডিএনসিসি ও বন অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা শহরের পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং বন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই যৌথ উদ্যোগের আওতায় ডিএনসিসির সড়ক বিভাজক, ফুটপাথ, খাল ও জলাশয়ের পাড়সহ বনায়নযোগ্য স্থানে উপযুক্ত গাছ লাগানো হবে। এর মাধ্যমে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, তাপমাত্রা হ্রাস এবং নগরের ল্যান্ডস্কেপ উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে।”

উপদেষ্টা আরও জানান, বায়ু, শব্দ ও নদীদূষণ নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি বছরের ২ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত পরিবেশ দূষণকারী বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অবৈধ ইটভাটা, স্টিল মিল, ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমন, এবং খোলা নির্মাণসামগ্রীর বিরুদ্ধে অভিযান। মোট ১,০৬৩টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২,৪৯৯টি মামলায় ২৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই সমঝোতা স্মারকের আওতায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ঢাকাকে আরও সবুজ ও বাসযোগ্য করার লক্ষ্যে কাজ চলবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র