জাতীয় ফিচার

কোরবানির বর্জ্যে পরিবেশ রক্ষায় নাগরিকদের প্রতি মন্ত্রণালয়ের আহ্বান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যত্রতত্র পশু জবাই ও বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, যা প্রতিরোধে সবার সচেতন অংশগ্রহণ অপরিহার্য।

মন্ত্রণালয় নাগরিকদের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু জবাই করার অনুরোধ জানিয়েছে। উন্মুক্ত বা অনির্ধারিত স্থানে জবাই থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, জবাই প্রক্রিয়ায় গ্লাভস, মাস্ক ও এপ্রোনের মতো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশুর রক্ত, গোবর, নাড়িভুঁড়ি, হাড়, শিং বা অন্যান্য উচ্ছিষ্ট নির্ধারিত গর্তে মাটিচাপা দিতে হবে। এসব কোনোভাবেই খোলা স্থানে ফেলা যাবে না। বর্জ্য অপসারণের জন্য নির্ধারিত ডাস্টবিন বা স্থান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও উৎসাহিত করেছে কোরবানির মাংস বিতরণ বা বর্জ্য ব্যবস্থাপনায় প্লাস্টিকের পরিবর্তে বায়োডিগ্রেডেবল ব্যাগ ও পাত্র ব্যবহার করতে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র