“বায়ূ দূষণ নিয়ন্ত্রণে একশন প্ল্যান চূড়ান্ত করা হয়েছে”
বায়ূ দূষণ নিয়ন্ত্রণে সরকার কাজ করছে, ইতোমধ্যে একশন প্ল্যান চূড়ান্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি এসব কথা বলেন।
সাভার, আমিনবাজার এলাকাকে ব্রিকস জোন ঘোষণা করতে কাজ করছে সরকার জানিয়ে রিজওয়ানা হাসান আরও বলেন, ‘সরকার যেসব পরিকল্পনা নিয়েছে সেগুলো বাস্তবায়ন হলে আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ঢাকার বায়ূ দূষণ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’





