শেখ হাসিনা অনবরত উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা অনবরত উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যেটি তরুণ প্রজন্মের আবেগে আঘাত করেছে। সেজন্য এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অনবরত উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যেটি তরুণ প্রজন্মের আবেগে আঘাত করেছে। সেজন্য এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। আমরা বার বার ভারতকে অনুরোধ করে যাচ্ছি।
তিনি বলেন,লিখিতভাবে জানানো হয়েছিল, যার কোনো জবাব এখনো পাইনি। আজ বৃহস্পতিবার সকালে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে চিঠি দেওয়া হয়েছে। এখন দেখতে হবে সামনে কী হয়, তারপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
তিনি বলেন, যদি তিনি (শেখ হাসিনা) এ ধরনের ঘটনা (উসকানিমূলক বক্তব্য প্রদান) থেকে বিরত থাকতেন, তাহলে এই রকম ঘটনা (বাড়ি ভাঙা) হয়তো হতো না। সরকারের পদক্ষেপের বিষয় যেটা সেটা হলো সেনাবাহিনীও সেখানে গেছে। তারা নিবৃত করেছেন। সেটা যাতে আরও ছড়িয়ে যেতে না পারে, নিয়ন্ত্রণ করতে পেরেছেন।





