জাতীয় ফিচার

“বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানের নৌ-পুলিশ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি। আসল জন (শেখ হাসিনা) বাংলাদেশে নেই। আমরা তাকে এখন কোথা থেকে ধরে নিয়ে আসবো। যারা দেশে নেই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেইভাবে তাদের আনা যায় কিনা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিভিন্ন অজুহাতে সড়ক অবরোধ করা, এটি সরকারকে অস্থিতিশীল করা হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারণে-অকারণে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। আপনারা মিডিয়ায় ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দেবে। ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে। রাস্তা বন্ধ না করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ বলতে পারে। কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজ মাঠে তাদের দাবি নিয়ে আন্দোলন করতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কতটা সন্তুষ্ট জানতে চাইলে তিনি বলেন, আমরা কতটা সফল সেটা জনগণ বলতে পারবে। আমরা কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, সেই থেকে বর্তমান পরিস্থিতি কেমন। আমরা জনগণের আশা পূরণ করার চেষ্টা করছি।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৌ-পুলিশের সদর দফতর পরিদর্শনে এসে আমরা নৌ-পুলিশের অভিযান নিয়ে আলোচনা করেছি। আমরা জেলেদের জাল ধরা না, কারেন্ট জালের উৎস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র