জাতীয় ফিচার

“অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই সাত কলেজ সমস্যার সমাধানে সচেষ্ট আছে”

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই সাত কলেজ সমস্যার সমাধানে সচেষ্ট আছে। প্রত্যেকটি কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি আমরা ইতিবাচক সমাধান করতে পারবো।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমে এসেছিল তখন মানুষ সমর্থন দিয়েছিল। তাই যেকোনো আন্দোলনে মানুষের সমর্থন পাওয়াটা গুরুত্বপূর্ণ। বিষয়টি শিক্ষার্থীদের খুব সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘শুরু থেকেই আমরা প্রতিটি দাবি ইতিবাচকভাবে দেখেছি। যতটুকু সম্ভব এবং যৌক্তিক সময়ের মধ্যে তা পূরণ করার চেষ্টা করেছি। বিগত সময়ের ভুল সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরে একটা জটিল সমস্যা তৈরি হয়েছে। এবং জনজীবনে তার প্রভাব পড়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য বলবো। তাদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মূহুর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তাই জন ভোগান্তি যাতে না হয় আমরা সে বিষয়টি মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’

সরস্বতী পূজা উপলক্ষ্যে আজ সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতি পূজা পরিদর্শন করেন।

উপদেষ্টারা পূজা আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপদেষ্টাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।

জগন্নাথ হল প্রশাসনের মতে, এ বছর জগন্নাথ হলে ৭২টি বিভাগের শিক্ষার্থীরা ৭২টি পূজা মন্ডপ করেছেন। এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও চারুকলা অনুষদ প্রাঙ্গণে কর্ক শিট, বাঁশ এবং অন্যান্য উপকরণ দিয়ে বিশাল আকৃতির একটি সরস্বতী প্রতিমা স্থাপন করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র