খেলা খেলার সংযোগ ফিচার

বিধ্বংসী বার্সেলোনা; রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে এল ক্লাসিকো জয়!

বিধ্বংসী বার্সেলোনা; রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে এল ক্লাসিকো জয়!

এক ঐতিহাসিক রাতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে চরম লজ্জা দিয়ে ৪-০ গোলে হারিয়ে এল ক্লাসিকোতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এই বিধ্বংসী জয়ের ফলে লা লিগা টেবলে বার্সেলোনার অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

ম্যাচে গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে এক ভিন্ন বার্সেলোনার দেখা মেলে। লেভানদোভস্কির ব্যর্থতা ও গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে বার্সার জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। অন্যদিকে রিয়ালের হারে বড় দায় এমবাপ্পের। এই ফরাসি দুইবার জালে বল পাঠালেও দুবারই তা অফসাইডের জন্য বাতিল হয়। এছাড়া বেশ কয়েকবার গোলরক্ষককে একা পেয়েও জালে বল পাঠাতে ব্যর্থ হন তিনি।

ঘরের মাঠে প্রথমার্ধে সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ রিয়াল। অফসাইড ও সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে তাদের। দ্বিতীয়ার্ধেও অফসাইড ট্র্যাপে ভুগতে হয়েছে মাদ্রিদকে।

৫৩ মিনিটে গোলের দেখা পায় বার্সা। মাঝমাঠ থেকে কুবরাসির দারুণ এক ডিফেন্সচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ দিক দিয়ে বল জালে পাঠান লেভানদোভস্কি। তারপরেই খেলার গতিপথ বদলে যায়। তিন মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যায় তারা।

এবারও বল জালে পাঠান লেভা। ডি ইয়ং বাঁ দিকে লম্বা করে বল বাড়ান। সেই বল থেকে ক্রস করেন বালদে। অনেকটা লাফিয়ে হেড নিয়ে বল জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার।

৭৬ মিনিটে তৃতীয় গোলটি করেন লামিনে ইয়ামাল। পেনার বাড়ানো বল এক খেলোয়াড়ের মাথা থেকে যায় রাফিনিয়ার পায়ে। তিনি ইয়ামালকে পাস বাড়ান। সহজেই বল জালে পাঠান এই স্প্যানিশ।

৮৪ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন রাফিনিয়া। সঙ্গে লেগে থাকা লুকাস ভাসকেসকে পেছনে ফেলে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান।

বার্সেলোনার এই বিধ্বংসী জয় এল ক্লাসিকোর ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে। এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগা জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার