জাতীয় ফিচার

“সরকারের প্রতিটি টাকা যেন যথাযথ ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে”

সরকারের প্রতিটি টাকা যেন যথাযথ ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে বলে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

আজ দুপুরে নিজ জেলা পাবনায় চারদিনব্যাপী সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সার্কিট হাউসে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপ্রধান এ কথা বলেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।
সরকারের প্রতিটি টাকা যেন যথাযথ ব্যয় হয় তা নিশ্চিত করতেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এর গুণগতমান এবং নির্ধারিত সময়ে যাতে শেষ হয় তা নিশ্চিত করতে হবে।
কমিউনিটি ক্লিনিক প্রসঙ্গে তিনি বলেন, “দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন কমিউনিটি ক্লিনিক। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এর সার্বিক কার্যক্রম আজ বিশ্বব্যাপী প্রশংসিত।”

রাষ্ট্রপতি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও পরিচালনায় সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় কালে সরকারি কর্মচারীরা সড়ক ও জনপথ এবং ইছামতি নদী খননসহ পাবনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্যাদি তুলে ধরেন।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বঙ্গভবনের সচিবগণ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিপক কুমার মন্ডল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি মো. মাজহারুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরিফপুরে পাবনা সদর কবরস্থানে তাঁর বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন।

এ সময় রাষ্ট্রপতি তার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, পরিবারের সদস্যসহ সকল কবরবাসীর আতœার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

আরও পড়ুনঃ তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র