জাতীয় ফিচার

“এমপি আনারের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যে দেশে সে দেশের আইন অনুযায়ী বিচার”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের দেশে যে অংশটুকু সেই অংশটুকুর বিচার অবশ্যই হবে। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যে দেশে সে দেশের আইন অনুযায়ী সেখানে বিচার হবে।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার একটি খাল থেকে হাড় উদ্ধার করা হয়েছে। এর আগে বলেছিলেন সত্যের খুব কাছাকাছি চলে এসেছি। সেই কাছাকাছিটা কতদূর- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো এখনো বলছি সত্যের কাছাকাছি এসে গিয়েছি। ডেডবডিটা সুনিশ্চিত হলেই আপনাদের কাছে অনেক কিছু প্রকাশ করতে পারবো।

তিনি বলেন, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের নিজের মুখে আমরা যা শুনেছি, তদন্তকারী কর্মকর্তাদের কাছে তারা যা বলেছেন, তারা মরদেহকে অনেক খণ্ড-বিখণ্ড করেছে। সেগুলো কোথায় রেখেছে প্রথমে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। আমাদের গোয়েন্দা বাহিনী এবং ভারতীয় গোয়েন্দা বাহিনীও সেখানে গিয়েছিল। যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো ডিএনএ টেস্ট ছাড়া বোঝা যাবে না, সুনিশ্চিত হতে পারবো না এগুলো আমাদের সংসদ সদস্যের দেহাংশ কি না। ডিএনএ টেস্টের পরেই বলতে পারবো এ মাংস খণ্ড তার কি না।

ঝিনাইদহে বাবু নামের একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, তদন্তটা শেষ হোক- অনেকেই হয়তো গ্রেফতার হতে পারেন। তদন্তের আগে মনে হয় এগুলো বলা ঠিক হবে না।

আনার হত্যার মূল আসামি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। আবার খুনের ঘটনা কলকাতায়। সেক্ষেত্রে আসামিদের বিচার ভারতে নাকি বাংলাদেশে হবে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, দুটি মামলা হয়েছে আপনারা দেখেছেন। যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি মামলা হয়েছে, সেটা হতেই হবে। মাননীয় সংসদ সদস্যের কন্যা ঢাকায় একটি মামলা করেছেন। কাজেই এ ঘটনাগুলোতে দুই দেশই সম্পৃক্ত হয়ে গিয়েছে। যেহেতু ভারতে ঘটনাটি ঘটেছে ফলে আসামিকে ফেরত আনা বা বন্দি করার দায়িত্ব সেদেশেরই। আমি যতটা জানি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তি আছে। সেক্ষেত্রে সে সুবিধাটা ভারত সরকার মনে হয় পাবে। ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ, আমাদের সব কাজে তারা সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।

আরও পড়ুনঃ তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র