“যুক্তরাষ্ট্র ইরানে ইসরাইলের পাল্টা হামলার বিরোধিতা করবে”
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরাইলি কোনো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। প্রতিবেদন মতে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে ইসরাইলের পাল্টা হামলার বিরোধিতা করবে।
ইরানে ইসরাইলি পাল্টা আক্রমণের বিরোধিতা করলেও দেশটির বিরুদ্ধে তেল আবিবের প্রতিরক্ষা নিশ্চিত করতে সমর্থন দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ইসরাইলে ইরানি হামলার শক্ত ভাষায় নিন্দা জানিয়েছেন বাইডেন। তেল আবিবকে ওয়াশিংটনের লোহবর্মের মতো সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন বাইডেন।
এই অঞ্চলে মার্কিন বাহিনী এবং তাদের কোনো স্থাপনা ইরানের লক্ষ্যবস্তু না হলেও সমস্ত হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সতর্ক রয়েছে বলে বিবৃতিতে বলা হয়। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দিক থেকে আসা সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরাইলকে সহায়তা করবে।
আরও পড়ুনঃ জলদস্যুদের হাত থেকে মুক্ত ‘এমভি আব্দুল্লাহর’ ২৩ নাবিক





