অর্থ-বাণিজ্য ফিচার

“ব্রাজিলের বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ”

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমরা আরও বেশি রফতানি ও আমদানি করতে চাই। ব্রাজিলের বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ।

আজ সোমবার সন্ধ্যায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজিত বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহজীকরণের জন্য মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আহসানুল ইসলাম বলেন, ‘ব্রাজিল যাতে আমাদের দেশে পণ্য রেখে অন্য দেশে রফতানি করতে পারে সেই ব্যবস্থা করবো।’

এ সময় দুদেশের বাণিজ্যে ভারসাম্য আনার আহ্বানও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এজন্য সহজে ব্রাজিলে প্রবেশাধিকার চায় বাংলাদেশ।

একই অনুষ্ঠানে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, ‘বাংলদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে অংশীদার হতে চায় ব্রাজিল।’

তিনি আরও বলেন, আমাদের বাজারে পোশাক খাত ও ওষুধ শিল্পে বাংলাদেশের রফতানি বাড়ানোর বেশ ভালো সুযোগ রয়েছে। তবে বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের বেসরকারিখাতকেই এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দামে ফের রেকর্ড

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার