“সরকার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে”
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, একটি জাতির সার্বিক উন্নতি ও অগ্রগতি নির্ভর করে জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নের ওপর। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আর এর সুফলও ইতোমধ্যে পেতে শুরু করেছেন সাধারণ মানুষ।
আজ শনিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিপাদ্য তখনই স্বার্থক হবে যদি ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মীসহ হাসপাতালে দায়িত্বরত অন্যান্য সদস্যরা একসঙ্গে কাজ করেন।
মন্ত্রী দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পাল্টে দিতে সব স্তরের জনসাধারণকে স্বাস্থ্য দিবস উপলক্ষে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুনঃ “নির্বাচনে না গিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি”





