আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম
ডলারের দাম কমায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে।
শুক্রবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক এক শতাংশ বেড়ে দুই হাজার ২৬ দশমিক ২০ ডলার হয়েছে।
এই সপ্তাহে মার্কিন ডলারের সূচক কিছুটা কমেছে। এটি সোনার মূল্য সামান্য বাড়ার অন্যতম কারণ। গত দুই মাসের মধ্যে ডলারের দাম নিম্নমুখী। ফলে সোনা কেনার ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের কম খরচ করতে হচ্ছে।
অন্যদিকে জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অন্তত আরও দুই মাসের মধ্যে কমাবে না এমন ইঙ্গিত মেলায় তেলের দাম কমেছে।
আরও পড়ুনঃ মিয়ানমার ইস্যুতে কোনো অবস্থাতেই মাথা গরম করা যাবে না: প্রধানমন্ত্রী





