জাতীয় ফিচার

“কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ও ফিলিস্তিন বিষয়টি গুরুত্ব পেয়েছে”

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্মেলনের প্রথম দিন শুক্রবার শেখ হাসিনা অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন, সাতটি দ্বিপাক্ষিক বৈঠক ও একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন। কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ও ফিলিস্তিন বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংক ৫৬টি চলমান প্রকল্পে ১৬০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করেছে। তারা এ বছর ৫০ কোটি ৯০ লাখ ডলার বাজেট সহায়তা হিসেবে এবং রোহিঙ্গা ও স্থানীয় কমিউনিটির জন্য ৭০ কোটি ডলারসহ মোট ১২০ কোটি ৯০ লাখ ডলার সহায়তার অঙ্গীকার করেছে। জার্মানির মিউনিখে বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ড. হাছান বলেন, সম্মেলনের প্রথম দিন শুক্রবার শেখ হাসিনা অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন, সাতটি দ্বিপাক্ষিক বৈঠক ও একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন। কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ও ফিলিস্তিন বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, প্রেসিডেন্ট অব উইমেন পলিটিকাল লিডারস, ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম পরিচালনা প্রতিষ্ঠান মেটার গ্লোবাল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. সায়মা ওয়াজেদকে সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জার্মান প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনবিরোধী দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, রক্তচক্ষু মোকাবিলা করে বাংলাদেশে একটি ভালো নির্বাচন হয়েছে। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠনগুলোসহ ৭০টিরও বেশি দেশ এ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

আরও পড়ুনঃ “সমাজে নানা দুর্নীতি রয়েছে, নিজ দায়িত্ব পালন না করাও বড় দুর্নীতি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র