অর্থ-বাণিজ্য

ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে৷ আমরা ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে কাজ করব।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজে মাল আসায় তারা সরাসরি সারা বাংলাদেশে পণ্য সরবরাহ করতে পারত৷ কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিল মালিক, তারাই সরবরাহকারী৷ জাহাজ ও মিলের মালিক দু-চারজন আছে৷ তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, যে জন্য আমরা ব্যবস্থা নেব।

আহসানুল ইসলাম বলেন, খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে আমরা সে ব্যবস্থা করব৷ দু-চারটা কোম্পানির কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা যাতে জিম্মি হয়ে না পড়ে সে ব্যবস্থা নেব৷ আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে৷

আরও পড়ুনঃ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিলো বিআইডব্লিউটিএ’র ২ হাজার কর্মকর্তা কর্মচারী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক